News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একই রাতে পরপর চার দোকানে চুরি, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা
Image

একই রাতে পরপর চার দোকানে চুরি, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা

আগরতলা, ৩ মার্চ: রাতের আঁধারে পরপর চারটি দোকানে দুঃসাহসিক চুরি হয়েছে। ওই ঘটনায় মোহনপুর মহকুমার অন্তর্গত লেম্বুছড়া বাজারে নিরাপত্তায় ফের একবার প্রশ্ন উঠেছে। চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে পালিয়েছে।

জানা গেছে, গতকাল রাতে মোহনপুর মহকুমার অন্তর্গত লেম্বুছড়া বাজারে চারটি দোকানে হানা দেয় নিশিকুটম্বের দল। চোরের দল হানা দিয়ে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। আজ সকালবেলা দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি স্থানীয় দোকানদারদের নজরে আসে। সঙ্গে সঙ্গে লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ খবর দিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বাজারের ব্যবসায়ী পিন্টু ভট্টাচার্যের কাপড়ের দোকান, রেখা ব্যানার্জি ও গোপাল বৈদ্যের মুদি সামগ্রীর দোকান এবং একটি সরকারি রেশন দোকানে চুরি সংঘটিত হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। এদিকে, পরপর একাধিক দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। পুলিশ প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি তুলেছেন তাঁরা।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top