News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরের শ্রী শ্রী লক্ষীনারায়ন বাড়ির মন্দির পুর্ননির্মাণে আর্থিক সংকট, সহযোগিতার আহ্বান
Image

কৈলাসহরের শ্রী শ্রী লক্ষীনারায়ন বাড়ির মন্দির পুর্ননির্মাণে আর্থিক সংকট, সহযোগিতার আহ্বান

কৈলাসহর, ৩ মার্চ: কৈলাসহর তথা রাজ্যবাসীর আস্থা ও ভরসার অন্যতম কেন্দ্র কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষীনারায়ন বাড়ির মন্দির বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শতবর্ষ প্রাচীন এই মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় দুইশো বছরের একটি তমাল গাছ। স্থানীয়দের বিশ্বাস, ওই তমাল গাছে লাল ফিতা বেঁধে মনোবাঞ্ছা ব্যক্ত করলে তা পূরণ হয়। সেই বিশ্বাসকে ঘিরেই বহু ভক্ত বারবার এই মন্দিরে আসেন।

তবে দীর্ঘদিন ধরে মন্দিরের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। বৃষ্টিপাত হলে মন্দিরের ভেতরে জল ঢুকে যায়। ফলে নিয়মিত পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিস্থিতির প্রেক্ষিতে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পুরনো ভগ্ন মন্দির ভেঙে নতুন করে শ্রীমন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে।

নতুন মন্দির নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। অর্থসংস্থানের বিষয়টি নিয়ে মন্দির কমিটি দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যে সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হচ্ছে।

মন্দির কমিটির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে মন্দির প্রাঙ্গণ পরিদর্শনে যান ঊনকোটি জেলার বিশিষ্ট সমাজসেবী ও বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়। এসময় উপস্থিত ছিলেন মন্দিরের মহারাজ অভয়ানন্দ স্বামী এবং মন্দিরের অন্যতম কর্মকর্তা কানু রায়। সন্দীপ দেবরায়ের সঙ্গে ছিলেন সমাজসেবী বিজয় দাস, জয়দ্বীপ পাল ও কর্নজিত সিনহা।

মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন শেষে সন্দীপ দেবরায় বলেন, এই ঐতিহ্যবাহী মন্দির পুনর্নির্মাণে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি সরকারকেও মন্দির নির্মাণে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

Releated Posts

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top