News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামী রেলস্টেশন থেকে গাঁজা সহ দুই যুবক আটক
Image

মুঙ্গিয়াকামী রেলস্টেশন থেকে গাঁজা সহ দুই যুবক আটক

আগরতলা, ২ মার্চ: মুঙ্গিয়াকামী রেলস্টেশন চত্বরে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রী সেজে ট্রেনযোগে গাঁজা পাচারের চেষ্টা করছিল ওই দুই ব্যক্তি। নির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকে রেলস্টেশন এলাকায় জোরদার নজরদারি চালানো হচ্ছিল। সন্দেহজনক আচরণের ভিত্তিতে দুই যাত্রীকে আটক করে তাদের ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃতদের নাম মধু কুমার ও সন্তোষ কুমার। দু’জনেই বিহার রাজ্যের বাসিন্দা।

মুঙ্গিয়াকামী থানার ওসি সনেষ দেববর্মা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে উদ্ধার হওয়া গাঁজা বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পরপরই ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বা এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top