News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গান্ধীগ্রামে কালীপূজাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত দুই, বিচার চাইলেন আক্রান্তরা
Image

গান্ধীগ্রামে কালীপূজাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত দুই, বিচার চাইলেন আক্রান্তরা

আগরতলা, ২ মার্চ : গান্ধীগ্রাম এলাকার নবগ্রাম ঘোষপাড়ায় কালীপূজাকে কেন্দ্র করে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কিছু বিজেপি নামধারী সমাজদ্রোহীর হামলায় গুরুতর জখম হয়েছেন এক অটোচালক ও এক মহিলা পূজা উদ্যোক্তা।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ নবগ্রাম ঘোষপাড়ায় প্রায় ১৫ বছর ধরে হয়ে আসা কালীমাতার পূজার আয়োজন চলছিল। সেই সময় পূজামণ্ডপের সামনে একটি অটো দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অন্য একটি গাড়ির চালকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন উপস্থিত কয়েকজন মহিলা। অভিযোগ, ওই সময় বিলাসবহুল গাড়ির চালক মিঠুন ভৌমিক ফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন।

এরপর অটোচালক অনুপ গোপ ও পূজা উদ্যোক্তা গীতা রানী গোপের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁদের নরসিংহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গেছে, দু’দিন তাঁরা চিকিৎসাধীন ছিলেন।

এলাকাবাসীদের দাবি, আক্রান্ত অনুপ গোপ ও গীতা রানী গোপ দু’জনেই বিজেপির পুরনো কর্মী এবং বর্তমানে দলের পৃষ্ঠা প্রধান পদে রয়েছেন। ঘটনার পরদিন ২৬ ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হয়নি বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে এলাকাবাসীরা মিঠুন ভৌমিক, তাপস ঘোষ ও দীপক ঘোষের নাম উল্লেখ করেছেন। তাঁদের বিরুদ্ধে জমি সংক্রান্ত দখলদারি ও নেশা কারবারে জড়িত থাকার অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগ আরও, ঘটনার এতদিন পরও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়নি এবং পূজায় উপস্থিত মহিলাদের বয়ানও নেওয়া হয়নি। ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। অনেকে মুখ খুলতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top