News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দোল পূর্ণিমাকে সামনে রেখে রঙে রঙিন আগরতলার বাজার, অর্গানিক আবিরের চাহিদা তুঙ্গে
Image

দোল পূর্ণিমাকে সামনে রেখে রঙে রঙিন আগরতলার বাজার, অর্গানিক আবিরের চাহিদা তুঙ্গে

আগরতলা, ২ মার্চ: আগামীকাল দোল পূর্ণিমা। তার আগেই রঙের উৎসবকে ঘিরে জমজমাট রাজধানী আগরতলার বাজার। শহরের বিভিন্ন প্রান্তে ছোট-বড় দোকান থেকে অস্থায়ী স্টল—সব জায়গাতেই রঙিন আবির, পিচকারি এবং নানান ধরনের রঙে সেজে উঠেছে বাজার চত্বর।

দোলকে কেন্দ্র করে ব্যবসায়ীরাও নানা ধরনের রঙ, আবির, জলরঙ, গুলাল ও আকর্ষণীয় ডিজাইনের পিচকারি নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের জন্য কার্টুন-থিমযুক্ত পিচকারি, ট্যাংক-স্টাইলের জলবন্দুক থেকে শুরু করে বড়দের জন্য বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম রঙ—সবকিছুই মিলছে বাজারে।

রাজধানী আগরতলার গোলবাজার, হকার্স কর্নার ও অন্যান্য বাণিজ্যিক এলাকায় সকাল থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়েছে। আট থেকে আশি—সব বয়সের মানুষই উৎসবের রঙে নিজেকে রাঙাতে বাজারে হাজির হচ্ছেন। বিশেষ করে শিশু-কিশোরদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

এবারের বাজারে অর্গানিক বা প্রাকৃতিক উপাদানে তৈরি রঙের চাহিদা তুলনামূলকভাবে বেশি। স্বাস্থ্য ও ত্বকের সুরক্ষার কথা মাথায় রেখে অনেকেই রাসায়নিক রঙ এড়িয়ে চলছেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই ব্যবসায়ীরাও বিভিন্ন মানসম্মত অর্গানিক আবির ও গুলালের সম্ভার সাজিয়েছেন। বিক্রেতাদের দাবি, গত কয়েক বছরে অর্গানিক রঙের প্রতি মানুষের সচেতনতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, হোলির আগে পর্যন্ত বিক্রি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে দোল পূর্ণিমাকে ঘিরে রঙিন উচ্ছ্বাসে মাতোয়ারা আগরতলার বাজার, এখন শুধু অপেক্ষা রঙের উৎসবের দিনটির।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top