News Flash

  • Home
  • বাণিজ্য
  • সংস্কারের সুফল তৃণমূল স্তরে পৌঁছাতে হবে: নরেন্দ্র মোদী
Image

সংস্কারের সুফল তৃণমূল স্তরে পৌঁছাতে হবে: নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (আইএএনএস): চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট প্রযুক্তি, সংস্কার ও আর্থিক শক্তিকে ভিত্তি করে ‘বিকশিত ভারত’-এর রূপরেখা নির্ধারণ করেছে এবং এই সংস্কারের সুফল যাতে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছায়, তা নিশ্চিত করতে সব অংশীদারকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার বাজেট-পরবর্তী এক ওয়েবিনারে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ঘোষিত সংস্কারকে বাস্তব ফলাফলে রূপান্তর করতে হবে। সরকার, শিল্পক্ষেত্র, আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনকে নিয়ে একটি যৌথ সনদ প্রণয়নের প্রস্তাবও দেন তিনি, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলা।

প্রধানমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ব্যবসা সহজীকরণ নিশ্চিত করছে, প্রশাসনিক প্রক্রিয়া সরল করছে এবং প্রযুক্তিনির্ভর শাসনব্যবস্থার ওপর জোর দিচ্ছে। নীতির উৎকর্ষ ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এখনই ‘রিফর্ম এক্সপ্রেস’-এ চড়ার সময়।”

তিনি আরও জানান, স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন এবং ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার উপরও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি।

গত ১০-১১ বছরে সরকারি মূলধনী ব্যয় (ক্যাপেক্স) রেকর্ড স্তরে পৌঁছেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১১ বছর আগে যেখানে এই ব্যয় ছিল মাত্র ২ লক্ষ কোটি টাকা, বর্তমানে তা ১২ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে। তাঁর কথায়, “এত বড় মাত্রায় সরকারি বিনিয়োগ বেসরকারি ক্ষেত্রের জন্যও একটি স্পষ্ট বার্তা। শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নতুন উদ্যমে এগিয়ে আসতে হবে।”

পরিকাঠামো উন্নয়নের উপর সরকারের ধারাবাহিক জোরের কথাও তুলে ধরেন তিনি। মহাসড়ক, রেলপথ, বন্দর, ডিজিটাল নেটওয়ার্ক ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এমন সম্পদ তৈরি করা হচ্ছে, যা আগামী কয়েক দশক উৎপাদনশীলতা বাড়াবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী বন্ড বাজার সংস্কার এবং ঝুঁকি হ্রাসের মাধ্যমে দীর্ঘমেয়াদি বিদেশি পুঁজি আকর্ষণের উপরও গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক সেরা চর্চা অনুসরণ করে বাজারে আস্থা বাড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-কে কেন্দ্র করে আয়োজিত একাধিক ওয়েবিনারের মধ্যে এটি প্রথম। এই ধারাবাহিক ওয়েবিনারগুলির লক্ষ্য হল অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, অংশগ্রহণকারীদের গঠনমূলক মতামত গ্রহণ করা এবং বাজেট ঘোষণাগুলির ফলপ্রসূ বাস্তবায়ন নিশ্চিত করা।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top