News Flash

  • Home
  • দেশ
  • আগামী ২ মার্চ বঙ্গ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-য় অমিত শাহের অংশগ্রহণ, সূচিতে বদল
Image

আগামী ২ মার্চ বঙ্গ বিজেপির ‘পরিবর্তন যাত্রা’-য় অমিত শাহের অংশগ্রহণ, সূচিতে বদল

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রস্তুতির আবহে রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অংশগ্রহণের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের একদিন পরে, ২ মার্চ তিনি কর্মসূচিতে যোগ দেবেন।

প্রাথমিকভাবে ১ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ‘পরিবর্তন যাত্রা’ সূচনা করার কথা ছিল তাঁর। তবে সেই কর্মসূচি একদিন পিছিয়ে ২ মার্চ নির্ধারণ করা হয়েছে। বিজেপির রাজ্য কমিটির এক সদস্য জানান, ১ মার্চ মুম্বইয়ে গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই কারণেই রায়দিঘির কর্মসূচি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ১ মার্চ রাত প্রায় ১০টা নাগাদ মুম্বই থেকে কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। ২ মার্চ সকাল প্রায় ১১টা ১৫ মিনিটে বিশেষ হেলিকপ্টারে রায়দিঘির উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর নাগাদ ‘পরিবর্তন যাত্রা’-র মঞ্চে তাঁর পৌঁছনোর কথা রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিজেপির মোট ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে। এর মধ্যে ৯টি বিভাগ ‘পরিবর্তন যাত্রা’র আওতায় আসবে। তবে রাজ্যের রাজধানী কলকাতা থেকে কোনও ‘পরিবর্তন যাত্রা’ শুরু হবে না।

অমিত শাহ ছাড়াও বিভিন্ন পর্যায়ে একাধিক শীর্ষ বিজেপি নেতা এই প্রচার কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী তথা প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতীন গডকড়ি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী ধমেন্দ্র প্রধান।

‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সমাপ্তিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বৃহৎ জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র। মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষ কিংবা তৃতীয় সপ্তাহের শুরুতে সেই সভা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে প্রধানমন্ত্রীর সভার নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top