News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের, আটক একাধিক প্রার্থী
Image

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের, আটক একাধিক প্রার্থী

আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের ঘেরাও করেন টেট পরীক্ষার্থী বেকার যুবক যুবতীরা। বিক্ষোভ চলাকালীন শিক্ষা ভবন থেকে অর্থমন্ত্রীর সাথে দেখা করার উদ্দেশ্যে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। সেই সময় পুলিশ তাঁদের অফিস লাইন এলাকায় আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের আটক করে এডি নগর মাঠে নিয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।

আন্দোলনকারীদের অভিযোগ, কিছুদিন আগে শিক্ষা দপ্তরের তরফে টেট ওয়ানের জন্য ১০৩৩টি এবং টেট টুর জন্য ১০২০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু টেট ওয়ান পরীক্ষায় প্রায় ১৪০০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে প্রায় ৪০০ জনেরও বেশি উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাচ্ছেন। বাকি উত্তীর্ণদের নিয়োগের বিষয়ে সরকার কোনও উদ্যোগ নেয়নি বলেই তাদের দাবি। এ বিষয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ একত্রে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কিছুক্ষণের জন্য ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জানান, দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top