News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে পথ অবরোধ, উত্তপ্ত কৈলাসহর মোহনপুরএলাকা
Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ, উত্তপ্ত কৈলাসহর মোহনপুরএলাকা

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন কৈলাশহর মোহনপুর এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, গত বছরের মাঝামাঝি সময় থেকে এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বাড়িতে জলের সংযোগ থাকলেও লাইনে জল আসে না। বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।

অভিযোগ উঠেছে, পানীয় জলের সরবরাহ ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে। কিন্তু তা মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এমনকি বিকল্প হিসেবে জল ট্যাংকারের ব্যবস্থাও করা হয়নি বলে জানান ক্ষুব্ধ বাসিন্দারা।

এলাকাবাসীদের বক্তব্য, প্রতিদিন দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিশেষ করে নারী ও প্রবীণরা। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top