News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কষ্টার্জিত টাকায় হাত নিশিকুটুম্বের, জানালার রড কেটে চুরি ১ লক্ষ ১০ হাজার টাকা
Image

কষ্টার্জিত টাকায় হাত নিশিকুটুম্বের, জানালার রড কেটে চুরি ১ লক্ষ ১০ হাজার টাকা

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি: আগরতলা শহরের ভাটি অভয়নগর এলাকার এলবার্ট ক্লাব সংলগ্ন এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিশিকুটুম্বের একটি দল ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।

জানা গেছে, ঘটনার সময় বাড়ির সদস্যরা বাইরে ছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়ির জানালার রড কেটে ভিতরে প্রবেশ করে। ঘরে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাব তছনছ করে নগদ অর্থ নিয়ে চম্পট দেয় তারা। ফিরে এসে পরিবারের সদস্যরা ঘরের অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন। আলমারির লকার ভাঙা এবং ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান তারা।

পরিবারের অভিযোগ, কষ্টার্জিত সঞ্চয়ের টাকা চুরি হয়ে যাওয়ায় তারা কার্যত সর্বশান্ত হয়ে পড়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় পরপর চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের টহলদারি জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top