News Flash

Image

৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ আটক এক

আগরতলা, ২৩ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ লক্ষাধিক টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করল শ্রীনগর থানার পুলিশ। ওই ঘটনায় একজন গাড়িচালককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাইপাস সংলগ্ন এলাকা দিয়ে একটি গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করা হবে। এমন খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শ্রীনগর থানার পুলিশ। এরপর নির্দিষ্ট এলাকায় নাকা চেকিং শুরু করা হয়। ওই সময় সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৩৭টি কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয়। কার্টুনে ৩ লক্ষাধিক সিগারেটের উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

সাথে পুলিশ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top