News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিকাণ্ডে ভস্মীভূত শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই স্কুলের একাধিক কক্ষ, ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা
Image

অগ্নিকাণ্ডে ভস্মীভূত শতবর্ষ প্রাচীন বিলোনিয়ার বিকেআই স্কুলের একাধিক কক্ষ, ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা

বিলোনিয়া, ২২ ফেব্রুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল শতবর্ষ প্রাচীন বিকেআই স্কুল-এর একাধিক কক্ষ। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক সহ বহু মূল্যবান নথি ও শিক্ষাসামগ্রী। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে অনুমান করা হয়েছে।

জানা গেছে, হঠাৎ করেই স্কুল ভবনের একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে দ্রুত খবর দেন দমকল বিভাগে খবর পাঠানো হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে স্কুলের বেশ কয়েকটি কক্ষের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আগুনে সিসিটিভি হার্ডডিস্ক নষ্ট হয়ে যাওয়ায় নজরদারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও হারিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানের এই ক্ষতিতে এলাকাজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

কুমারঘাটে যৌথ অভিযানে ৩৮ কৌটা ব্রাউন সুগার উদ্ধার, আটক ২

আগরতলা, ২৭ জুলাই : নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top