News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরোনো পদ্ধতিতে পেনশন ও স্বাস্থ্য বিমার দাবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের
Image

পুরোনো পদ্ধতিতে পেনশন ও স্বাস্থ্য বিমার দাবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : দৈনন্দিন চাহিদার সাথে সাযুজ্য রেখে একপ্রকার সমস্যার মধ্য দিয়েই দিন গুজরান হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অবসরপ্রাপ্তদের। তাই, একজোট হয়ে সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। আজ আগরতলায় ইউনাইটেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির ত্রিপুরা আঞ্চলিক কমিটি তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনের মঞ্চ থেকে মূলত পেনশন বৃদ্ধি এবং স্বাস্থ্য বিমার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ-বিষয়ে সংগঠনের সদস্য জানিয়েছেন, ২০১০ সালের পর থেকে অতীতের ন্যায় পেনশন দেওয়া বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবে, অবসরে যাওয়ার পর সামান্য পেনশন দিয়ে দৈনন্দিন চাহিদা সম্ভব হয়ে উঠছে না। তাঁর কথায়, যেদিন অবসরে গিয়েছি সেদিন থেকে বেসিক পে-র উপর পেনশন দেওয়া হচ্ছে। তাতে, বৃদ্ধ বয়সে খরচ মেটানো দায় হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, আবারও পুরোনো পদ্ধতিতে পেনশন দেওয়া হোক।

সাথে তিনি যোগ করেন, বয়স যত বাড়ছে, রোগব্যাধিও বেড়েই চলেছে। ফলে, স্বাস্থ্য বিমা ছাড়া চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, বিমার উপর জিএসটি ছাড় খুব জরুরি হয়ে পড়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার সিঙ্গল বিমায় জিএসটি ছাড় দিয়েছে। কিন্তু, ব্যাঙ্ক গ্রুপ বিমা করছে। ফলে তাতে জিএসটি লাগু হচ্ছে। তাই, স্বাস্থ্য বিমার সুবিধা সাথে জিএসটি ছাড়ের দাবি জোরালোভাবে জানানো হয়েছে।

তিনি জানান, আজকের সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্র কুমার সাহা এবং সহকারী সাধারণ সম্পাদক সময়র কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। তিনি বলেন, সংগঠনে প্রতিনিয়ত সদস্য সংখ্যা বেড়ে চলেছে। কারণ, অবসরপ্রাপ্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top