News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশকে একসূত্রে গাঁথার কাজ করছেন প্রধানমন্ত্রী: মন্ত্রী সুশান্ত
Image

মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশকে একসূত্রে গাঁথার কাজ করছেন প্রধানমন্ত্রী: মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২২ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে গোটা ভারতবর্ষকে একসূত্রে গাঁথার পরিকল্পনা গ্রহণ করেছেন। আজ মন কি বাত অনুষ্ঠান শ্রবণ শেষে এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩১তম পর্বে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নানা বিষয় নিয়ে নিজের ভাবনা ভাগ করে নেন। মাসের শেষ রবিবার সম্প্রচারিত এই অনুষ্ঠানটি সারা দেশের পাশাপাশি রাজ্যেও ব্যাপকভাবে শোনা হয়।

ভারতীয় জনতা পার্টি-র উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা, মণ্ডল ও বুথ স্তরে দলীয় কর্মী-সমর্থকরা একযোগে অনুষ্ঠানটি শ্রবণ করেন। আজ ৮নং টাউন বড়দোয়ালী মণ্ডলের পক্ষ থেকে ৬নং বুথ এবং ৩২নং ওয়ার্ডের ৫৩নং বুথে বিশেষভাবে মন কি বাত শোনার ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে গোটা ভারতবর্ষকে একসূত্রে গাঁথার পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের দিকগুলি তুলে ধরে তিনি ‘এক ভারত, অখণ্ড ভারত’ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন।

তিনি আরও বলেন, আজকের পর্বে প্রধানমন্ত্রী বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। আগামী দিনে এআই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top