News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইসিআই ও রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় রাউন্ড টেবিল সম্মেলন ২৪ ফেব্রুয়ারি
Image

ইসিআই ও রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় রাউন্ড টেবিল সম্মেলন ২৪ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : নির্বাচন কমিশন (ইসিআই) আগামী মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারত মন্ডপম প্রাঙ্গণে ইসিআই ও রাজ্য নির্বাচন কমিশনারদের (এসইসি) জাতীয় রাউন্ড টেবিল সম্মেলনের আয়োজন করছে। দীর্ঘ ২৭ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে শেষবার এমন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু এবং ড. বিবেক জোশী। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা তাঁদের আইন ও প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে অংশগ্রহণ করবেন। এছাড়া ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও (সিইও) সম্মেলনে উপস্থিত থাকবেন।

এই রাউন্ড টেবিল সম্মেলনের মূল উদ্দেশ্য হল নিজ নিজ আইনি কাঠামোর আওতায় নির্বাচন প্রক্রিয়া ও লজিস্টিক ব্যবস্থাপনায় ইসিআই ও এসইসি-গুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করা। আলোচনার মাধ্যমে গঠনমূলক মতবিনিময়ের একটি কার্যকর মঞ্চ তৈরি হবে এবং নির্বাচন ব্যবস্থাপনায় সমবায় ফেডারেল কাঠামোর চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

দিনব্যাপী এই সম্মেলনে প্রযুক্তি বিনিময়, ইভিএম ও ভোটার তালিকা ভাগাভাগি এবং নির্বাচন প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হবে। কমিশনের জ্যেষ্ঠ আধিকারিকরা সাম্প্রতিক চালু হওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইসিনেট’-সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও পরিচালনাগত উদ্যোগ নিয়ে প্রেজেন্টেশন দেবেন এবং কীভাবে এই প্ল্যাটফর্ম নির্বাচনী পরিষেবাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে পারে তা তুলে ধরবেন।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) দৃঢ়তা, স্বচ্ছতা এবং সুরক্ষা ব্যবস্থাও উপস্থাপনায় বিশেষভাবে তুলে ধরা হবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলভিত্তিক ভোটার যোগ্যতার তুলনামূলক বিশ্লেষণও উপস্থাপন করা হবে, যা জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ভোটার তালিকা প্রস্তুতির আইনি কাঠামো নিয়ে সুসংহত আলোচনা সহজ করবে।

উল্লেখ্য, ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনীর ক্ষমতাবলে রাজ্য আইন অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়। সংবিধানের অনুচ্ছেদ ২৪৩কে ও ২৪৩জেডএ অনুযায়ী পঞ্চায়েত ও পৌর সংস্থার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতি ও নির্বাচন পরিচালনার তত্ত্বাবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব এসইসি-গুলির ওপর ন্যস্ত রয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top