News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘মন কি বাত’ আজ এক জীবন্ত সেতুবন্ধন : বিদ্যুৎমন্ত্রী
Image

‘মন কি বাত’ আজ এক জীবন্ত সেতুবন্ধন : বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ২২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত এখন দেশের সাধারণ মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। সেতুর মতোই কাজ করছে। রবিবার আগরতলার মোহনপুর মণ্ডলের আমগাছিয়া কমিউনিটি হলে বুথ নং ৩০-এ ১৩১তম পর্ব একত্রে শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ মন্ত্রী এ কথা বলেছেন।

তিনি জানান, প্রতি মাসের শেষ রবিবার ধারাবাহিকভাবে সম্প্রচারিত এই অনুষ্ঠান টানা ১৩১ মাস ধরে চলছে এবং এর মাধ্যমে প্রধানমন্ত্রী সারা ভারত জুড়ে নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করছেন। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, মহিলা ও যুবকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

মন্ত্রী বলেন, প্রায় আধঘণ্টার বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় গুরুত্বের একাধিক বিষয় তুলে ধরেন। তিনি কুম্ভ মেলার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং ভারতের ঐতিহ্য ও আধ্যাত্মিক মূল্যবোধের জীবন্ত প্রতীক। খেলাধুলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ক্রীড়াবিদরা অত্যন্ত ভালো ফল করছে। যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও জানান, আর্থিক সচেতনতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নাগরিকদের নিয়মিত ই-কেওয়াইসি হালনাগাদ রাখা এবং সময় সময় পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, যাতে সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকে। কৃষিক্ষেত্র নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, দেশে ধানের রেকর্ড উৎপাদন হয়েছে, যা আমদানি নির্ভরতার দিন থেকে বড় পরিবর্তনের ইঙ্গিত। কৃষকদের পরিশ্রমের প্রশংসা করে আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি গ্রহণের আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, অঙ্গদান বিষয়ে প্রধানমন্ত্রী নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান এবং ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হবে এবং শেখার প্রক্রিয়াকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top