News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমিউনিস্ট ইশতেহারের ১৭৮ বছর পূর্তি ও রেড বুকস ডে পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বিশেষ কর্মসূচি সিপিআই(এম)-এর
Image

কমিউনিস্ট ইশতেহারের ১৭৮ বছর পূর্তি ও রেড বুকস ডে পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বিশেষ কর্মসূচি সিপিআই(এম)-এর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২১ ফেব্রুয়ারি : কমিউনিস্ট ইশতেহারের ১৭৮ বছর পূর্তি উপলক্ষে রেড বুকস ডে পালন করল সিপিআইএম-এর ধর্মনগর জেলা কার্যালয়। একই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত হয় বিশেষ আলোচনা সভা।

ধর্মনগর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য সাথী ভট্টাচার্য এবং বিধায়ক ইসলাম উদ্দিন। সভাপতিমণ্ডলীর আসন থেকে তাঁরা বিষয়টির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডঃ দেবব্রত গোস্বামী।

আলোচনা সভায় ১৮৪৮ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত ঐতিহাসিক গ্রন্থ দ্যা কমিউনিস্ট মেনিফেস্টু-এর তাৎপর্য বিশদভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, শ্রমিক শ্রেণির অধিকার রক্ষা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের প্রসারে এই ইশতেহারের ভূমিকা আজও প্রাসঙ্গিক। রেড বুকস ডে উপলক্ষে দলীয় সাহিত্য পাঠ ও বিক্রির ওপরও জোর দেওয়া হয়।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের আহ্বানও উঠে আসে বক্তাদের বক্তব্যে।

সভা শেষে উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে রাজনৈতিক ও সাহিত্যচর্চা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Releated Posts

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ১৯ উপজাতি সম্প্রদায়ের ডেপুটেশন

আগরতলা, ২৭ জুলাই: ত্রিপুরার ১৯টি তফসিলি জনজাতির প্রথাগত (কাস্টমারি) আইন দ্রুত কোডিফিকেশনের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top