News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামে দীর্ঘদিনের পানীয় জলের সংকট, স্থায়ী সমাধানের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর
Image

বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামে দীর্ঘদিনের পানীয় জলের সংকট, স্থায়ী সমাধানের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সমস্যায় ভুগছেন বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জলের একটি নির্দিষ্ট উৎস থাকলেও সেই জল পানের উপযোগী নয়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, বিশেষ করে যেসব পরিবার সম্পূর্ণভাবে ওই জলের উৎসের উপর নির্ভরশীল।

এলাকাবাসীদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি। জলের গুণমান এতটাই খারাপ যে তা পান করলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফলে বাধ্য হয়ে প্রতিবেশীদের বাড়ি থেকে জল সংগ্রহ করে দৈনন্দিন চাহিদা পূরণ করতে হচ্ছে। কিন্তু প্রতিদিন এভাবে অন্যের উপর নির্ভর করে চলা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা।

এক স্থানীয় গৃহবধূর কথায়, তাদের পান করার মতো জল নেই। রান্না, ধোয়া-মোছা সবকিছুর জন্যই অন্যের বাড়ি থেকে জল আনতে হচ্ছে। প্রতিদিন এভাবে চলা সম্ভব নয়। আরেকজন বাসিন্দা বলেন, সামনেই গরমকাল। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বড় সমস্যায় পড়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের আশঙ্কা, গ্রীষ্মকাল শুরু হলে জলের চাহিদা বহুগুণ বেড়ে যাবে। সেই সময় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠতে পারে। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এলাকায় পরিশ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নতুন টিউবওয়েল বসানো অথবা বিকল্প জলের সংযোগ দেওয়ার দাবিও উঠেছে।

তবে এলাকাবাসীর দাবি, দ্রুত পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে বাধ্য হবেন। এখন দেখার, প্রশাসন কত দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসে এবং বিশ্রামগঞ্জ বড়জলা গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটায়।

Releated Posts

ত্রিপুরায় বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে “গণতন্ত্রের ইস্পাত কাঠামো” বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি ভট্টি

আগরতলা, ৪ এপ্রিল : সুপ্রিম কোর্টের বিচারপতি এস. ভেঙ্কটনারায়ণা ভট্টি শনিবার ত্রিপুরায় অনুষ্ঠিত ১২তম বার্ষিক বিচারক সম্মেলনে বিচারব্যবস্থাকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান

ধর্মনগর, ৪ এপ্রিল: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*

আগরতলা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

নারকেলকুঞ্জের জলাশয় থেকে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৪ এপ্রিল: নারকেলকুঞ্জের জলাশয়ে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এনআইটি ছাত্র। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top