News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেরিতে পৌঁছনোর কারণে এসটিজিটি পরীক্ষা দিতে পারলেন না তরুণী গৃহবধূ
Image

দেরিতে পৌঁছনোর কারণে এসটিজিটি পরীক্ষা দিতে পারলেন না তরুণী গৃহবধূ

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: নির্ধারিত সময়ের পর পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর কারণে এসটিজিটি পরীক্ষায় বসার সুযোগ পেলেন না এক তরুণী গৃহবধূ। ঘটনাটি নিয়ে পরীক্ষাকেন্দ্র চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়।

জানা যায়, ওই পরীক্ষার্থীর বাড়ি জিরানিয়া এলাকায়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ঘরে একটি ছোট্ট শিশু থাকায় প্রস্তুতি ও বেরোতে কিছুটা দেরি হয়। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে আসার পথে তীব্র যানজটের মুখে পড়তে হয়। এর ফলেই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি।

ওই গৃহবধূর অভিযোগ, তিনি অনেক অনুরোধ জানালেও পরীক্ষাকেন্দ্রের গেটে কর্তব্যরত কর্মীরা তাঁকে প্রবেশের অনুমতি দেননি। তাঁদের তরফে জানানো হয়, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনও পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া যায় না।

ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই পরীক্ষার্থী। দীর্ঘদিনের প্রস্তুতির পর এমনভাবে সুযোগ হাতছাড়া হওয়ায় তিনি চরম হতাশ বলে জানান। ঘটনাকে ঘিরে পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষার সময়সূচি ও যানজট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top