News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বাংলাদেশের সঙ্গে ভারত ও ত্রিপুরার সুসম্পর্ক গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী
Image

নতুন বাংলাদেশের সঙ্গে ভারত ও ত্রিপুরার সুসম্পর্ক গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের পাশাপাশি ত্রিপুরারও সুসম্পর্ক আরও মজবুত হবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই আশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছ। তাতে গোটা দেশের সাথে ত্রিপুরাবাসীর মধ্যেও খুশির বাতাবরণ লক্ষ্য করা গিয়েছে। এদিন তিনি জয়ী বিএনপি সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

তাঁর কথায়, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গভীর। বিগত দিনে নানা কারণে সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিল। তবে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে সেই সম্পর্ক পুনরুদ্ধার হবে বলে তিনি আশাবাদী। মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ দীর্ঘদিনের। এই সম্পর্ক আরও সুদৃঢ় হলে দুই পক্ষই উপকৃত হবে।

তাঁর মতে, নতুন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, পর্যটন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি সম্ভব। এর সরাসরি সুফল পাবে ত্রিপুরার সাধারণ মানুষ।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top