News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর্থিক সংকটে থমকে চিকিৎসা, ১৩ বছরের ক্যামেলি ত্রিপুরার জীবন নিয়ে দুশ্চিন্তায় পরিবার
Image

আর্থিক সংকটে থমকে চিকিৎসা, ১৩ বছরের ক্যামেলি ত্রিপুরার জীবন নিয়ে দুশ্চিন্তায় পরিবার

বিলোনিয়া, ১৩ ফেব্রুয়ারী: চরম আর্থিক সংকটের কারণে অসুস্থ কন্যার চিকিৎসা করাতে পারছেন না এক অসহায় মা। বুকের ফুসফুসে ছিদ্র ধরা পড়েছে ১৩ বছরের কিশোরী ক্যামেলি ত্রিপুরার। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।

ক্যামেলি ত্রিপুরার বাড়ি বিলোনিয়া গ্রাম পঞ্চায়েত-এর ভারতচন্দ্র নগর এলাকার দেওয়ানজি পাড়া, ১ নম্বর ওয়ার্ডে। তাঁর পিতা রাজমোহন ত্রিপুরা পেশায় দিনমজুর এবং মাতা স্বপ্না রাণী ত্রিপুরা। অত্যন্ত দরিদ্র এই পরিবারটি দিন আনে দিন খায় অবস্থায় জীবনযাপন করছে। দৈনন্দিন খরচ চালানোই যেখানে কঠিন, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাঁদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

চিকিৎসকদের মতে, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে ক্যামেলির শারীরিক পরিস্থিতি আরও জটিল হতে পারে। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা প্রক্রিয়া শুরু করাও সম্ভব হচ্ছে না।

অসহায় মা স্বপ্না রাণী ত্রিপুরা সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলেন, আমার মেয়েকে বাঁচাতে যা যা দরকার, তা করার সামর্থ্য আমাদের নেই। সকলের একটু সহযোগিতা পেলে হয়তো আমার মেয়েটা নতুন করে বাঁচার সুযোগ পাবে।

এই হৃদয়বিদারক পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীরাও।মানবিক সহায়তা পেলেই হয়তো নতুন করে জীবনের আলো দেখতে পারে ছোট্ট ক্যামেলি।

Releated Posts

নিট দুর্নীতি ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সার্কিট হাউসে ছাত্র-ছাত্রীদের উল্লাস

আগরতলা, ২৫ জুলাই: নিট পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top