News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে: মুখ্যমন্ত্রী
Image

উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ ফেব্রুয়ারি: উন্নয়নমূলক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরা বিভিন্ন রাজ্যের কাছে পথপ্রদর্শক হয়ে উঠছে। রাজ্যের আইন শৃঙ্খলা, শান্তি সম্প্রীতির বাতাবরণের জন্য তা সম্ভব হয়েছে। রাজ্য সরকার কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করে ভালো কাজ করার জন্য। রাজ্যে শিল্প উন্নয়নে রাজ্য সরকার বিশেষ নীতি গ্রহণ করেছে। আজ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন ওয়ার রুমে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোজ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের রোডম্যাপ পুস্তকের প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের পক্ষ থেকে শিল্প উন্নয়নে এই রোডম্যাপ গ্রহণের ফলে রাজ্যে দীর্ঘমেয়াদী শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে। এই রোডম্যাপ রাজ্যকে আঞ্চলিক বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। রাজ্যে শিল্প উন্নয়নে রাবার, বাঁশ ও খাদ্য প্রক্রিয়াকরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভিশন ডকুমেন্ট কর্মসূচি রূপায়ণে ত্রিপুরা দেশের অনেক রাজ্য থেকে অনেকটাই এগিয়ে। রাজ্যগুলি দ্রুত উন্নতি হলেই দেশও উন্নত হবে। বর্তমানে রাজ্যের বাইরের অনেক বিনিয়োগকারী রাজ্যে শিল্প স্থাপনে উৎসাহ দেখাচ্ছে। ত্রিপুরায় শিল্প উন্নয়নে গৃহীত এশিয়ান ডেভেল্পমেন্ট ব্যাঙ্কের রোডম্যাপ রাজ্যে বিনিয়োগে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এশিয়ান ডেভেল্পমেন্ট ব্যাঙ্কের এই সহায়তা নতুন ত্রিপুরা গঠনে অনেকটাই সহায়ক হবে। এই সহায়তা রাজ্যের জন্য একটা বড় প্রাপ্তি। রাজ্যে উপলব্ধ কাঁচামাল ও মানব সম্পদকে ব্যবহার করে রাজ্য সরকার শিল্প উন্নয়নে দ্রুত এগিয়ে যেতে চায়।

অনুষ্ঠানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কান্ট্রি ডাইরেক্টর মিউ-ওকা বলেন, শিল্প উন্নয়নে এধরণের রোডম্যাপ বিকশিত ভারত গঠনে অনেকটা সহায়ক হবে। এছাড়াও তিনি স্ট্রেটেজিক অ্যাপ্রোজ টু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন পরিকল্পনাগুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড. দীপক কুমার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অন্যান্য আধিকারিকগণ।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top