News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে ‘পরিশোধিত জলধারা’ বন্ধ, প্রশ্নের মুখে উন্নয়নমূলক কাজ
Image

ধর্মনগরে ‘পরিশোধিত জলধারা’ বন্ধ, প্রশ্নের মুখে উন্নয়নমূলক কাজ

ধর্মনগর, ১১ ফেব্রুয়ারি: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে একসময় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে জেলা সদরসহ বিভিন্ন মহকুমা থেকে আগত সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তৎকালীন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকারের আমলে নেওয়া এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছিল। তবে তাঁর দায়িত্বকাল শেষ হওয়ার পর থেকেই বেশ কিছু উন্নয়নমূলক কাজ থমকে পড়েছে বলে অভিযোগ উঠছে। কী কারণে বা কার নির্দেশে এই প্রকল্পগুলির অগ্রগতি বন্ধ হয়ে রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

উল্লেখযোগ্যভাবে, ৫ জুলাই ২০২৩ তারিখে ধর্মনগরের সেন্ট্রাল রোডস্থিত ট্রেজারি অফিসের সামনে ‘পরিশোধিত জলধারা’ নামে একটি বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন ধর্মনগর বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। প্রকল্পটির উদ্দেশ্য ছিল প্রতিদিনের প্রয়োজনে শহরে আগত মানুষের জন্য সহজলভ্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা।

কিন্তু বর্তমানে প্রায় এক বছর ধরে ‘পরিশোধিত জলধারা’ প্রকল্পটি সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন বহু মানুষ জল নেওয়ার আশায় সেখানে এলেও দেখতে পান তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে জলাধারটি। কেন এই পরিষেবা বন্ধ হয়ে রয়েছে এবং পুনরায় চালু করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ বাড়ছে।

শুধু এই প্রকল্পই নয়, তৎকালীন চেয়ারপারসনের আমলে শুরু হওয়া আরও কয়েকটি জনকল্যাণমূলক কাজও বর্তমানে স্থবির হয়ে রয়েছে বলে জানা গেছে। ফলে নাগরিক মহলে উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। প্রয়াত বিশ্ববন্ধু সেন একসময় চেয়েছিলেন, তাঁর পরবর্তী সময়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে প্রদ্যুৎ দে সরকার নেতৃত্বের ভূমিকা নিন। বর্তমানে তিনি প্রয়াত হওয়ার পর প্রশ্ন উঠেছে—ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে? প্রদ্যুৎ দে সরকারের নামই কি সামনে আসবে, নাকি বাইরের কোনো মুখকে সামনে এনে দল নতুন সমীকরণ গড়বে—এখন সেটাই দেখার বিষয়। সার্বিকভাবে, ধর্মনগরে উন্নয়নের গতি ও রাজনৈতিক ভবিষ্যৎ—দুই দিকেই এখন নজর সাধারণ মানুষের।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top