News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রহস্যজনক আগুনে পুড়ে ছাই বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিস
Image

রহস্যজনক আগুনে পুড়ে ছাই বাগবাসা গ্রাম পঞ্চায়েত অফিস

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাগবাসা গ্রাম পঞ্চায়েতের অফিসঘর। জানা যায়, গতকাল গভীর রাত প্রায় তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো অফিস ঘরে।

স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে পঞ্চায়েত দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।

এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। তবে এলাকাবাসীর একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে পঞ্চায়েতের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই বড় ধরনের দুর্নীতির তথ্য বা নথি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেকে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top