News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আশিস সাহার হাত ধরে ধর্মনগরে কংগ্রেসে যোগ দুই আইনজীবীর
Image

আশিস সাহার হাত ধরে ধর্মনগরে কংগ্রেসে যোগ দুই আইনজীবীর

ধর্মনগর, ১০ ফেব্রুয়ারী : কংগ্রেস দলের সারা দেশব্যাপী ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি লোকভবন অভিযান কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

ওই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রাজ্যপাল ভবন অভিযান কর্মসূচিকে সফল করতে জেলা ও ব্লক স্তরের কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি আগামী দিনের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা জানান, মনরেগা প্রকল্প রক্ষায় কংগ্রেস রাজ্যজুড়ে আন্দোলনে নামছে। একই সঙ্গে তিনি ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। আশিষ সাহা স্পষ্ট করেন, এই উপনির্বাচনে কংগ্রেসের প্রধান লক্ষ্য হবে বিজেপি দলের বিরুদ্ধে শক্ত লড়াই গড়ে তোলা।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দ্বীগবিজয় চক্রবর্তী সহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

উল্লেখযোগ্যভাবে, এদিন ধর্মনগর বারের দুই আইনজীবী কংগ্রেস দলে যোগ দেন। নবাগত সদস্যরা হলেন আইনজীবী জোসেফ হালাম ও কল্পজ্যোতি নাথ। এছাড়াও যুবরাজনগর বিধানসভা এলাকার এক প্রাক্তন শাসকদলীয় পঞ্চায়েত সদস্যও কংগ্রেসে যোগ দেন। দলীয় পতাকা তুলে দিয়ে নতুন সদস্যদের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ সাহা ও অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top