News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনাইছড়ি পূর্ব সাব্রুম রোড থেকে থাইচরণ পাড়া পর্যন্ত বেহাল রাস্তার সংস্কার শীঘ্রই, পরিদর্শনে বিধায়ক মাইলাফ্রু মগ
Image

সোনাইছড়ি পূর্ব সাব্রুম রোড থেকে থাইচরণ পাড়া পর্যন্ত বেহাল রাস্তার সংস্কার শীঘ্রই, পরিদর্শনে বিধায়ক মাইলাফ্রু মগ

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: দক্ষিণ ত্রিপুরার সোনাইছড়ি পূর্ব সাব্রুম রোড থেকে থাইচরণ পাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ বেহাল পিচ রাস্তার সংস্কারের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে এলাকাবাসীর দাবির পর অবশেষে এই গুরুত্বপূর্ণ রাস্তার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওয়ার্ক অর্ডার জারি হলেই দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন ৩৯-মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ।

আজ বিধায়ক নিজে প্রকল্প এলাকার বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পিডব্লিউডি (রূপাইছড়ি) এসডিও প্রাজিত মারাক, রূপাইছড়ি ব্লক ওবিসি সাব-কমিটির চেয়ারম্যান অজিত নাথসহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিরা। পরিদর্শনকালে বিধায়ক রাস্তার বর্তমান বেহাল অবস্থার খোঁজখবর নেন এবং কাজের মান ও সময়সীমা নিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

এদিন বিধায়ক থাইচরণ পাড়া এসবি স্কুলেও যান। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন।
দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার খবরে সোনাইছড়ি এডিসি ভিলেজসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও খুশির আবহ তৈরি হয়েছে। এলাকাবাসীর আশা, এই রাস্তা সংস্কার সম্পন্ন হলে যাতায়াতের সমস্যা যেমন দূর হবে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top