News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এমজিএনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে কৈলাসহরে কংগ্রেসের জনপ্লাবন, জেলাশাসকের কাছে গণডেপুটেশন
Image

এমজিএনরেগার নাম পরিবর্তনের প্রতিবাদে কৈলাসহরে কংগ্রেসের জনপ্লাবন, জেলাশাসকের কাছে গণডেপুটেশন

কৈলাসহর, ৬ ফেব্রুয়ারী: সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকার এমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তন করে ভি বি-জি রাম জি করার প্রতিবাদে শুক্রবার বিকেলে কৈলাসহরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এই কর্মসূচিতে সাত হাজারেরও বেশি কংগ্রেস কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ডেপুটেশনের আগে কৈলাসহরের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা গৌরনগর ব্লক প্রাঙ্গণে জমায়েত হন। সেখান থেকে বিধায়ক বিরজিত সিনহা এবং জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্বরা কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সভা শেষে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিত সিনহা, জেলা কংগ্রেসের সভাপতি ও গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান, নারী নেত্রী ও গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নম:, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য এবং রতন দত্ত।

ডেপুটেশন শেষে জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান জানান, অবিলম্বে ভি বি-জি রাম জি নাম প্রত্যাহার করে প্রকল্পের পুরনো নাম এমজিএনরেগা পুনর্বহাল করতে হবে। এই দাবিতেই জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত প্রায় ছয় মাস ধরে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলিতে শ্রমিকদের কোনও রেগার কাজ দেওয়া হয়নি। পাশাপাশি ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে রেগার আওতায় যে সব নির্মাণমূলক কাজ হয়েছে, তার অর্থ এখনও ছাড় করা হয়নি। ওই বকেয়া অর্থ অবিলম্বে মেটানোর দাবিও জানানো হয়েছে।

এছাড়াও গৌরনগর ব্লকের অধীনস্থ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রায় তিনশো উপভোক্তাকে শৌচালয় নির্মাণের জন্য ১২ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা থাকলেও, শৌচালয় নির্মাণ সম্পন্ন হওয়ার এক বছর পরেও তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

জেলা কংগ্রেসের সভাপতি জানান, জেলাশাসক বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

বিশালগড়ে যুবককে মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ, ক্ষোভ

বিশালগড়, ২৪ আগস্ট: এক যুবককে মারধর করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে পুলিশ আক্রান্ত…

ByByReshmi Debnath Aug 24, 2026

অতিরিক্ত জরিমানা আদায়ের অভিযোগ, ক্ষোভে ই-রিক্সা চালকরা থানার দ্বারস্থ

আগরতলা, ২৪ আগস্ট: সংসার চালানোর পাশাপাশি গাড়ির কিস্তি পরিশোধ করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন টমটম চালকরা। এর…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিদ্যুৎ, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যানজট নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্যব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নগর যানজট নিয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে একাধিক…

ByByReshmi Debnath Aug 24, 2026

কুমারঘাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আগরতলা, ২৪ আগস্ট: নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের পণ্ডিত…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top