News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম–আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু
Image

সাব্রুম–আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

আগরতলা, ২৯ জানুয়ারি: সাব্রুম থেকে আগরতলাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার রেলস্টেশন থেকে কিছুটা দূরে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাব্রুম–আগরতলাগামী ট্রেনটি চলাচলের সময় রেললাইনে কাটা পড়েন এক ব্যক্তি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। পরে তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠান।

মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি শান্তির বাজার মহকুমার গার্ধাং এলাকার বাসিন্দা লক্ষ্মণ বৈদ্য (৭৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা না কি অসাবধানতাবশত দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top