News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস
Image

ঊনকোটিতে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস

কৈলাসহর, ২৬ জানুয়ারি: সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে ঊনকোটি জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলাসদর কৈলাসহরের কলেজ স্টেডিয়ামে।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর ভাষণে তিনি প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের অগ্রগতি ও সামাজিক সম্প্রীতির বার্তা দেন।

এই গৌরবময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর বিধানসভার বিধায়ক বিরজিত সিনহা, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেব রায়, ঊনকোটি জেলার জেলাশাসক ডা. তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, কৈলাসহরের মহকুমাশাসক বিপুল দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ নাগরিক।

অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলিকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এসব পরিবেশনার মাধ্যমে রাজ্য ও দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top