News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় উইমেন্স কলেজে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস
Image

যথাযোগ্য মর্যাদায় উইমেন্স কলেজে পালিত হলো ৭৭তম প্রজাতন্ত্র দিবস

আগরতলা, ২৬ জানুয়ারি: উইমেন্স কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন কলেজের মাননীয়া অধ্যক্ষা শর্বরী নাথ। এরপর ২৬শে জানুয়ারি দিনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অধ্যক্ষা মহোদয়া।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় অধ্যাপক অরুণ মুখার্জি স্যারের কণ্ঠে পরিবেশিত দেশাত্মবোধক গানম“এ দেশের মাটি এ দেশের জল”-এর মাধ্যমে। এরপর টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপিকা ড. নিবেদিতা ধর প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন।

এই অনুষ্ঠানে কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রীরা সকলে উপস্থিত থেকে উপভোগ করেন একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এনএসএস ইউনিটের পক্ষ থেকে অধ্যক্ষা মহোদয়াকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি এনএসএস স্বেচ্ছাসেবীরা উপস্থিত সকলকে ত্রিবর্ণ রঞ্জিত ব্যাজ পরিয়ে সম্মান জানান।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দেশাত্মবোধক গান “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা-র মাধ্যমে। সমগ্র কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য।

সমগ্র অনুষ্ঠানটি দেশপ্রেম, ঐক্য ও সাংস্কৃতিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top