News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রেত আত্মার ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে:  সাংসদ বিপ্লব কুমার দেব
Image

প্রেত আত্মার ভোটে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে:  সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৫ জানুয়ারি:পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। ভারতীয় জনতা পার্টি উত্তর হাওড়া আয়োজিত ‘অটল সম্মান সমারোহ ২০২৬’-এ অংশগ্রহণ করে তিনি অভিযোগ করেন, প্রেত আত্মার ভোটের জোরেই পশ্চিমবঙ্গে সরকার গঠন করে ক্ষমতায় টিকে রয়েছে তৃণমূল কংগ্রেস।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষের মৃত্যু হলেও তাঁদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছিল। মৃত মানুষের ভোট ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে বলে তাঁর দাবি। এই প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা মারা গেছেন, তাঁদের স্বর্গে যেতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মৃত মানুষের ভোট, অর্থাৎ প্রেত আত্মার ভোটের উপর ভর করেই এই সরকার চলছে।”

ভোট চুরির অভিযোগ তুলে তিনি আরও বলেন, গণতন্ত্রকে বিকৃত করে তৃণমূল সরকার ক্ষমতায় টিকে আছে। তাঁর কটাক্ষ, এতদিন বাংলায় প্রকৃত অর্থে জনতার সরকার ছিল না, ছিল প্রেত আত্মার সরকার। সেই কারণেই শাসক দলের আচরণ ও ব্যবহারে সাধারণ মানুষের প্রতি কোনও দায়িত্ববোধ দেখা যায়নি।

বিপ্লব কুমার দেব দাবি করেন, আগামী দিনে এই পরিস্থিতির অবসান ঘটবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে এবং বাংলায় প্রতিষ্ঠিত হবে জনতার সরকার। সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভোটদানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের উজ্জ্বল ভবিষ্যৎ, সুশাসন এবং স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিজেপির পক্ষে ভোট দেওয়া জরুরি। তাঁর বক্তব্যে, জনগণ একজোট হলে প্রেত আত্মার ভোটের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে উৎখাত করা সম্ভব। সভায় তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top