News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে বিপ্লব কুমার দেবের জনসভা ঘিরে উত্তেজনা, সভা শেষে মঞ্চে আগুন দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Image

পশ্চিমবঙ্গে বিপ্লব কুমার দেবের জনসভা ঘিরে উত্তেজনা, সভা শেষে মঞ্চে আগুন দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আগরতলা, ২৫ জানুয়ারি : পশ্চিমবঙ্গে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবের জনসভাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতা জেলার বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় অনুষ্ঠিত ‘পরিবর্তন সংকল্প সভা’-তে যোগ দিতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন তিনি।

সূত্রের খবর, সভা চলাকালীনই তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী সভাস্থলে এসে প্রচারসজ্জা নষ্ট করে এবং ভাঙচুর চালায়। অভিযোগ, বিপ্লব কুমার দেবের বক্তৃতা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে সেই সময়ে বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কিন্তু বিপ্লব কুমার দেব সভাস্থল ত্যাগ করার পর পরিস্থিতি আরও গুরুতর রূপ নেয়। অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাজারের মধ্যবর্তী স্থানে থাকা সভা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এর ফলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

বিজেপি নেতৃত্বদের দাবি, বিরোধী কণ্ঠস্বর রুখতেই পরিকল্পিতভাবে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাংসদের সভাস্থল ত্যাগ করার পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top