News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতীয় জনতা পার্টিকে আটকানোর মতো ক্ষমতা কারোর নেই: মুখ্যমন্ত্রী
Image

ভারতীয় জনতা পার্টিকে আটকানোর মতো ক্ষমতা কারোর নেই: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জানুয়ারি:  রাজ্যে খুন সন্ত্রাসের প্রশ্নে আরো একবার কমিউনিস্টদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আর ভারতীয় জনতা পার্টিকে আটকানোর মতো ক্ষমতা কারোর নেই। ভারতীয় জনতা পার্টি প্রত্যেক মানুষের কাছে যাবে এবং জনজাতিদের কল্যাণে ঘরে ঘরে যাবে। আজ সিপাহীজলা জেলার দক্ষিণ তৈবান্দালে আয়োজিত ভারতীয় জনতা পার্টির এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ এখানে বিশাল সংখ্যায় মানুষের উপস্থিতি দেখে এটাই মনে হচ্ছে ২০২৬ এ এডিসিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে খুমুলুঙে কম্পন শুরু হয়ে গেছে। রাত পোহালেই আগামীকাল প্রজাতন্ত্র দিবস। আর এখন কিন্তু রাজতন্ত্র নেই। এখন রয়েছে গণতন্ত্র ও প্রজাতন্ত্র। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ পরিবার থেকে আসেন নি। তিনি একজন চা ওয়ালা। আজ এই গণতন্ত্রের কারণে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান প্রতিষ্ঠার দিন ২৬ জানুয়ারি। সেজন্য আজ একজন চা ওয়ালা দেশের প্রধানমন্ত্রী। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে পরিবার তান্ত্রিক পার্টিগুলির অবস্থা কি হয়েছে? ব্যক্তি তান্ত্রিক রাজনীতি এখন আর চলবে না। মানুষ বুঝে গিয়েছে। গনতন্ত্রে মানুষই শেষ কথা। ভালো কাজ না করলে এক আঙুলে টিপে তাকে বের করে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, আজ একটা উল্লেখযোগ্য দিন। জাতীয় ভোটার দিবস। যারা ১৮ বছর পূর্ণ করেছে তাদের স্বাগত জানাই। তাদের হাতে শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষ। তাই বুঝতে হবে আগামীতে এই রাজ্য বা দেশ কারা চালাবেন। এতদিন ধরে তিপ্রাসা তিপ্রাসা বলে বহু লোক্যাল পার্টি এসেছে। কিন্তু আমরা দেখেছি এতে কাজের কাজ কিছুই হয়নি। বরং যার যার ব্যক্তিগত স্বার্থের জন্য এসব পার্টি তৈরি হয়েছে এবং শেষও হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে সেই সরকার জনজাতিদের সার্বিক কল্যাণে কাজ করছে। তিনি জনজাতিদের উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। আমরাও একইভাবে জনজাতিদের উন্নয়নে অগ্রাধিকার দিয়েছি। প্রধানমন্ত্রী বলছেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন না হলে ভারতবর্ষ উন্নত হবে না। আজ উত্তর পূর্বাঞ্চলে হিরা মডেল দিয়েছেন তিনি। অথচ আগে উত্তর পূর্বাঞ্চল উগ্রবাদী সমস্যায় জেরবার ছিল।

সভায় আলোচনায় মুখ্যমন্ত্রী আরো বলেন, যাদের সময়ে উগ্রপন্থী সৃষ্টি হয়েছে, বিশেষ করে ত্রিপুরায় জনজাতিদের একাংশকে ভুল বুঝিয়ে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়া হয়েছে, আমাদের সরকার আসার পর তাদের মূলস্রোতে ফিরিয়ে আনা হয়েছে। আমরা অর্থ দিচ্ছি, আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করছি। আর মাঝখানে এসে অন্য ব্যক্তি সেই সুযোগ নেবে, এসব কিন্তু মানুষ খুব ভালো করে বুঝে গেছে। যদি জনজাতিদের উন্নয়ন করতে হয়, যদি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলকে শান্তিতে রাখতে হয় তবে একমাত্র ভারতীয় জনতা পার্টি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটা পারেন। উত্তর পূর্বাঞ্চলে এখন পর্যন্ত প্রায় ১১/১২টা চুক্তি সম্পাদিত হয়েছে। তাই গোটা অঞ্চলে এখন শান্তির বাতাবরণ বইছে। কারণ শান্তি না থাকলে উন্নয়ন কোথা থেকে হবে।

সভায় বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা দেখেছি তাদের সময়ে সাংবাদিক খুন হয়েছেন। আগরতলার মূল শহরের মধ্যে সুখরাম দেববর্মা নামে এক জনজাতি অফিসারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। যারা খুনি তারা অনায়াসে হেঁটে চলে গিয়েছিল। এরকম একটা খুন সন্ত্রাসের অবস্থা ছিল তখন। নির্বাচনের আগে একবার সন্ত্রাস, আর নির্বাচনের পরে আরেকবার সন্ত্রাস। এরকমই অবস্থা ছিল সেসময়।

সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক বিন্দু দেবনাথ, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপির সম্পাদক ডেভিড দেববর্মা, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,  এডিসি সদস্য পদ্মলোচন ত্রিপুরা, মন্ডল সভাপতি বিপুল মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top