News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে জাতীয় সড়কে বাইক–লরির সংঘর্ষে যুবকের মৃত্যু, লরি চালক পলাতক
Image

কমলপুরে জাতীয় সড়কে বাইক–লরির সংঘর্ষে যুবকের মৃত্যু, লরি চালক পলাতক

আগরতলা, ২৩ জানুয়ারি : কমলপুর থানার অন্তর্গত চলুবাড়ী হঠাৎ বাজার সংলগ্ন ২০৮ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক বাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত যুবকের নাম রূপেশ সিং। মৃত যুবকের ভাই রাজীব সিং জানান, তাঁদের বাড়ি খোয়াই থানার চরগনকী গ্রামে। আজ ভোরে ঘন কুয়াশার মধ্যে রূপেশ সিং তাঁর ছোট ভাইয়ের বাড়ি থেকে বাইক নিয়ে ২০৮ নম্বর জাতীয় সড়ক ধরে কমলপুর হয়ে পানিসাগর বিলথৈবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

তিনি আরও জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ কমলপুর থানার চলুবাড়ী হঠাৎ বাজার এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা একটি বারো চাকার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রূপেশ সিং ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে কমলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার পর লরি চালক লরিসহ পালিয়ে যাওয়ায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং পলাতক লরি ও চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে ঘন কুয়াশার সময় যানবাহন চলাচলে আরও সতর্কতা ও প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top