News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশি অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস
Image

পুলিশি অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস

আগরতলা, ২২ জানুয়ারি : আজ শ্রীনগর থানার পুলিশের উদ্যোগে টিএসআর ও সিআরপিএফ-এর যৌথ সহযোগিতায় আনন্দনগর এলাকার ভারত সরদার পাড়ার ফরেস্ট লেনে এক বড়সড় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা বাগান ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকেই ফরেস্ট লেন সংলগ্ন দুর্গম এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। অভিযানে মোট ৭ কানি জমি জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা গাঁজা চাষের সন্ধান পাওয়া যায়। এরপর সেখানে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় ১৫০০ গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়।

তবে পুলিশ পৌঁছানোর আগেই কিছু এলাকায় গাঁজা চাষিরা গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ফলে অনুমান করা হচ্ছে, প্রকৃতপক্ষে গাঁজা গাছের সংখ্যা আরও বেশি হতে পারে।

অভিযান চলাকালীন গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টিএসআর ও সিআরপিএফ-এর জওয়ানরা পুরো এলাকাটি ঘিরে রেখে পুলিশকে অভিযানে সহায়তা করে। অভিযানের ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

শ্রীনগর থানার এক আধিকারিক জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতেই এই অভিযান চালানো হয়েছে। অবৈধ গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী দিনেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

নয়াদিল্লি সফরে মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা মঙ্গলবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়,…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top