News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাসাদের কোনো বড় ভাই নেই, তিপ্রাসাদের ছোট ভাই বলে নিচে নামাতে চাইছে বিজেপি: প্রদ্যোৎ
Image

তিপ্রাসাদের কোনো বড় ভাই নেই, তিপ্রাসাদের ছোট ভাই বলে নিচে নামাতে চাইছে বিজেপি: প্রদ্যোৎ

আগরতলা, ২১ জানুয়ারি: তিপ্রাসাদের কোনো বড় ভাই নেই, নিজেদের বড় ভাই বলে, তিপ্রাসাদের ছোট ভাই বলে নিচে নামাতে চাইছে শাসকদল বিজেপি। আজ ধলাই জেলার ছামনুতে আর যোগদান সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাবে এমনটাই বললেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন।

সম্প্রতি নিজেদের শরিক দল সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, “ছোট ভাইয়ের বড় ভাইয়ের কথা শুনে চলা উচিত”। সেই বক্তব্যের যেদিন পাল্টা জবাব দিলেন প্রদ্যোৎ। তিনি বলেন, তিপ্রাসাদের কোন বড় ভাই নেই। শাসক দল নিজেকে বড় এবং তিপ্রাসাদের ছোট ভাই বলে নিচে নামাতে চাইছে। তাদের অহংকার বেড়ে গেছে। সেই অহংকারের জবাব দেবে গরীব তিপ্রাসারা।

তাঁর আরও অভিযোগ, ভোটের রাজনীতি করে বিজেপি। ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে তারা। কিন্তু জনজাতিদের উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। দিল্লি থেকে উন্নয়নের টাকা আসলে সেগুলি আগরতলায় খরচ হয়। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নয়নের ছোঁয়া নেই। এডিসি দখল করার জন্য লড়াই করছে শাসকদল। কিন্তু এডিসের উন্নয়নে তাদের কোন মাথা ব্যাথা নেই।

তিনি আরও বলেন, গরিব তিপ্রাসাদের টাকা দিয়ে কিনে নেয় শাসক দল বিজেপি। তাই তাদের থেকে সতর্ক থেকে জনজাতিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেদের জমির লড়াইয়ে টিকে থাকতে আহবান করলেন তিনি। তাঁর কথায়, এটি ক্ষমতার লড়াই নয় এটি জনজাতিদের উন্নয়নের লড়াই। তিনি জনজাতিদের উন্নয়নের জন্যেই এই লড়াইয়ে নেমেছেন বলে দাবি তার। এদিন ফের একবার দলীয় সভায় তিপ্রা মথা কর্মীদের অক্সিজেন যোগানোর চেষ্টা করলেন প্রদ্যোৎ।

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এদিনের এই যোগদান সভায় মনু ছৈলেংটায় ৫৫৬ পরিবারের ১৩২৬ ভোটার বিভিন্ন দল ত্যাগ করে তিপরা মথা দলে যোগদান করেন বলে দলের তরফে জানানো হয়েছে। দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top