News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ, পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
Image

পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধ, পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২০ জানুয়ারি: পানীয় জলের দাবিতে ফের রাস্তা অবরোধের ঘটনা ঘটল সাতচাঁদ ব্লকের আওতাধীন কালাঢেপা এডিসি ভিলেজে। দীর্ঘদিন ধরেই তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার বাসিন্দারা। এদিন পানীয় জলের দাবিতে মনুবাজার শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসীরা।

ঘটনার বিবরণে জানা যায়, এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের। পানীয় জলের অভাবে নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হচ্ছে। একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে এলাকার মহিলারা জলের কলসি নিয়ে রাস্তায় নেমে অবরোধে বসেন। অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের একটাই দাবি— অবিলম্বে এলাকায় পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করতে হবে। স্থানীয়দের দাবি, আশ্বাস নয়— স্থায়ী সমাধান চাই, তবেই তারা অবরোধ প্রত্যাহার করবেন। কালাঢেপা এডিসি ভিলেজের জনগণ। প্রায় দুই ঘন্টা ধরে চলে এই অবরোধ। যদিও পরে পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top