News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুষ্ঠু বিচারের দাবিতে বক্সনগর থানার সামনে রাস্তায় বসে আর্তনাদ দুই সন্তানের জননীর
Image

সুষ্ঠু বিচারের দাবিতে বক্সনগর থানার সামনে রাস্তায় বসে আর্তনাদ দুই সন্তানের জননীর

বক্সনগর, ১৫ জানুয়ারি: সুষ্ঠু বিচারের দাবিতে থানার সামনে রাস্তায় বসে আর্তনাদ জানালেন দুই সন্তানের জননী এক মহিলা। ঘটনাটি বক্সনগর থানার সামনে বৃহস্পতিবার দুপুরে।

জানা গেছে, গরু পাচার চক্রের ‘লাইন ম্যান’ হিসেবে অভিযুক্ত ওই মহিলার স্বামী সোহাগ মিয়াকে সম্প্রতি পুলিশ গ্রেফতার করে। তবে স্ত্রীর দাবি, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। তিনি অভিযোগ করেন, গরু পাচার চক্রের মূল মাথা অন্য কেউ হলেও প্রকৃত দোষীদের ছেড়ে দিয়ে তার স্বামীকেই ফাঁসানো হয়েছে।

এদিন দুই সন্তানকে নিয়ে থানার সামনে রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তার বক্তব্য, পরিবারের একমাত্র উপার্জনকারীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এতে পরিবার চরম সংকটে পড়েছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের জোরালো দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশও প্রশ্ন তুলেছেন, প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে কবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top