News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এঞ্জেল চাকমার বাড়িতে মুখ্যমন্ত্রী, শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস
Image

এঞ্জেল চাকমার বাড়িতে মুখ্যমন্ত্রী, শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস

আগরতলা, ১৪ জানুয়ারি: প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তাঁর শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। নন্দননগরস্থিত দেবরাম পাড়ায় এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

এদিন মুখ্যমন্ত্রী পরিবারের তরফে উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন। তিনি জানান, গোটা বিষয়টি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৮ জানুয়ারি তিনি দিল্লি সফরে যাচ্ছেন। ১৯ ও ২০ জানুয়ারি সেখানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে তিনি এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে এক ভয়ংকর হামলার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন ঊনকোটি জেলার মাছমারা এলাকার ছাত্র এঞ্জেল চাকমা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এঞ্জেলের ছোট ভাই মাইকেল চাকমাও গুরুতরভাবে আহত হয়েছেন।

এই মর্মান্তিক ঘটনায় ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর এবং আশ্বাসে পরিবার কিছুটা হলেও ভরসা পেল বলে জানান স্বজনেরা।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top