News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর বিক্ষোভ
Image

শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবিতে সোনামুড়ায় এসএফআই-এর বিক্ষোভ

আগরতলা, ১৪ জানুয়ারি : স্কুলে ভাঙচুর ও এক শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের দাবিতে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল এসএফআই। ওই মিছিলকে ঘিরে সোনামুড়া এলাকায় উত্তেজনা ছড়ায়।

এসএফআই নেতৃত্বের অভিযোগ, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। সোনামুড়া থানা এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলেও অভিযোগ তোলা হয়। সংগঠনের দাবি, এত বড় ঘটনার পরও শিক্ষক সমাজের তরফে কোনো প্রতিবাদ না হওয়া অত্যন্ত লজ্জাজনক।

এসএফআই-এর বিভাগীয় নেতা আনিসুর রহমান বলেন, স্কুল শিক্ষকদের প্রাণনাশের হুমকি দেওয়া সত্ত্বেও বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে এখনও গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বদলির ভয়ে শিক্ষকরা মামলা করতে সাহস পাচ্ছেন না।

বিক্ষোভকারীদের আরও দাবি, অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top