News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহিজলা চিড়িয়াখানায় ছড়িয়ে প্লাস্টিক আবর্জনা, ক্ষোভ প্রকাশ বিদেশি দম্পতির
Image

সিপাহিজলা চিড়িয়াখানায় ছড়িয়ে প্লাস্টিক আবর্জনা, ক্ষোভ প্রকাশ বিদেশি দম্পতির

আগরতলা, ১৩ জানুয়ারি : সিপাহিজলা চিড়িয়াখানার ভেতরে প্লাস্টিক বর্জ্য ও নোংরা আবর্জনার ছড়াছড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইউরোপের হল্যান্ড থেকে আসা এক বিদেশি দম্পতি। আজ সকালে সংবাদমাধ্যমের কাছে তারা এই অভিযোগ তুলে ধরেন।

হল্যান্ডের সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত দম্পতি অ্যালেক্স ও তাঁর স্ত্রী জিনেট জানান, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সিপাহিজলা চিড়িয়াখানা অত্যন্ত মনোরম। চিড়িয়াখানার পরিবেশ একেবারেই স্নিগ্ধ, শান্ত ও শীতল। কোথাও চিৎকার-চেঁচামেচি নেই, সম্পূর্ণ সাউন্ডলেস পরিবেশ। তাঁদের মতে, এমন শান্ত পরিবেশ পৃথিবীর খুব কম জায়গাতেই দেখা যায়।

তাঁরা আরও বলেন, চিড়িয়াখানার পশু-পাখিগুলিও অত্যন্ত সুন্দর। এক গাছ থেকে অন্য গাছে বানরের দল বেঁধে লাফালাফি দেখাটা সত্যিই মনোমুগ্ধকর। তবে এত সুন্দর পরিবেশের মাঝেও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব অত্যন্ত দুঃখজনক।

বিদেশি দম্পতির অভিযোগ, চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন জায়গায় প্লাস্টিক বোতল ও নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই প্লাস্টিক বর্জ্য দেখতে খুবই বাজে লাগে এবং প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। দ্রুত এই প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করে চিড়িয়াখানাকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সংবাদমাধ্যমের কাছে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অ্যালেক্স ও জিনেট আরও জানান, ভারতবর্ষ অত্যন্ত সুন্দর একটি দেশ। এখানকার মানুষ খুবই হৃদয়বান এবং অতিথিপরায়ণ। ভারতীয় খাবারও তাঁদের খুব পছন্দ। ভবিষ্যতে তাঁরা আবারও ভারতে আসতে চান বলেও জানান এই হল্যান্ডের দম্পতি।

তবে শেষ পর্যন্ত তাঁদের একটাই আবেদন এত সুন্দর, শান্ত ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা সিপাহিজলা চিড়িয়াখানাকে প্লাস্টিকমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলা হোক, যাতে দেশি-বিদেশি পর্যটকদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

Releated Posts

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top