News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ‘ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ’, ২০২৮ সালের নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি-র জয় নিশ্চিত: মুখ্যমন্ত্রী
Image

‘ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ’, ২০২৮ সালের নির্বাচনে প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি-র জয় নিশ্চিত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জানুয়ারি: “ব্যর্থতা সাফল্যের স্তম্ভ”— প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সাম্প্রতিক জয়-পরাজয়ের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। মঙ্গলবার প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক সভায় উপস্থিত থেকে তিনি দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে এই বার্তা দেন।

সাংগঠনিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি-র জয় নিশ্চিত। তিনি বলেন, অতীতের ভুলত্রুটি নিয়ে আত্মসমালোচনা করেই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। জয় ও পরাজয় রাজনীতির অঙ্গ, তবে পরাজয় থেকেই শিক্ষা নিয়ে ভবিষ্যতের লড়াই আরও শক্তিশালী করতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি একটি সুশৃঙ্খল দল এবং কার্যকর্তাদের বামফ্রন্টের তৈরি করা উশৃঙ্খলতা ও বিভ্রান্তির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তিনি কার্যকর্তাদের জনগণের কাজে সর্বদা নিয়োজিত থাকার পরামর্শ দেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব যেন না তৈরি হয়, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। সেই লক্ষ্যেই নিয়মিত সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রতাপগড় মণ্ডলের সভানেত্রীসহ অন্যান্য দলীয় নেতা ও কার্যকর্তারা। সভায় দলীয় সমন্বয় বজায় রেখে সকলকে সঙ্গে নিয়ে জনকল্যাণমূলক কাজ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

———

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top