News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধামালা দেববর্মার তিপ্রা মথায় যোগদান নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, অভিযোগ বিজেপির
Image

রাধামালা দেববর্মার তিপ্রা মথায় যোগদান নিয়ে অপপ্রচার চালানো হয়েছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি: তিপ্রা মথার যোগদান সভায় সৌজন্যমূলক সাক্ষাৎকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুললেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য রাধামালা দেববর্মা। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তিপ্রা মথায় যোগদানের কোনো প্রশ্নই ওঠে না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হয়েছে।

রাধামালা দেববর্মা জানান, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেমদুম হাই স্কুলে তিপ্রা মথার একটি যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সময় তিপ্রা মথা কর্মীদের অনুরোধে তিনি সৌজন্যমূলকভাবে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন-এর সঙ্গে সাক্ষাৎ করতে যান তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। তবে সেই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে কিছু তিপ্রা মথা কর্মী অপপ্রচার চালিয়ে দাবি করেন, তিনি নাকি তিপ্রা মথা দলে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তাকে জড়িয়ে শ্লোগান দিতে থাকে দলীয় কর্মীরা।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এই অপপ্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বিজেপি নেত্রী রাধামালা দেববর্মা বিজেপির আদর্শে অবিচল রয়েছেন এবং দল পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রাধামালা দেববর্মা নিজেও পুনরায় জানান, তিনি তিপ্রা মথায় যোগদান করেননি এবং ভবিষ্যতেও এ ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানান।

Releated Posts

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top