News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে খোয়াইয়ে বিশ্বহিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল, বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি পুলিশের
Image

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে খোয়াইয়ে বিশ্বহিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল, বিক্ষোভকারীদের সাথে ধস্তাধস্তি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে খোয়াইয়ে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ মিছিল বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও ধারাবাহিক আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ খোয়াইয়ে বিশ্ব হিন্দু পরিষদ-এর উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা কমিটির পাশাপাশি বজরং দল-সহ বিপুল সংখ্যক হিন্দু সনাতনী সমাজের মানুষ অংশগ্রহণ করেন। এদিকে মিছিলটিকে আটকে দেয় বিএসএফ, পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর জওয়ান। এতে এক সময় নিরাপত্তা জওয়ানদের সাথে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। যদিও পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আয়োজকদের দাবি, গত এক বছর ধরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ, নির্যাতন, হিন্দু মহিলাদের উপর পাশবিক অত্যাচার, এমনকি জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও ঘটে চলেছে। বিশেষ করে গত কয়েক মাসে মৌলবাদী শক্তির তৎপরতা আরও বেড়েছে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে আজ বেলা প্রায় ১২টা নাগাদ খোয়াই জেলা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা কমিটির সম্পাদক সপ্তদ্বীপ আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়, বিজয় গোপ, অসিত গোপ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচি প্রসঙ্গে জেলা সম্পাদক সপ্তদ্বীপ আচার্য জানান, বাংলাদেশের হিংস্র মৌলবাদীদের উদ্দেশ্যে এই আন্দোলনের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে— অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। অন্যথায় আগামী দিনে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ মিছিলটি খোয়াইয়ের কৃষ্ণ মন্দির সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে ভারত–বাংলাদেশ চেকপোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বিএসএফ, পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর জওয়ানরা নিরাপত্তার স্বার্থে পথ আটকান। সেখানেই নিরাপত্তারক্ষীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এরপর শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘটে।

সামগ্রিকভাবে, খোয়াইয়ে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার দাবিকে সামনে এনে নতুন করে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
____________

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top