News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর শিশু উদ্যানে জাতীয় যুব দিবস উদ্যাপন
Image

রাজধানীর শিশু উদ্যানে জাতীয় যুব দিবস উদ্যাপন

আগরতলা, ১২ জানুয়ারি: রাজধানীর শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভকানন্দ মহারাজ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী শুভকানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দ–এর জীবন, দর্শন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দের আত্মবিশ্বাস, চরিত্র গঠন ও মানবসেবার আদর্শ আজও যুবসমাজের কাছে সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি আরো বলেন, জাতীয় যুব দিবস পালনের মূল উদ্দেশ্য হল স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে সামনে রেখে যুবশক্তিকে দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top