News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরে টমটম দুর্ঘটনায় শিশু কন্যাসহ ৫ জন আহত
Image

কল্যাণপুরে টমটম দুর্ঘটনায় শিশু কন্যাসহ ৫ জন আহত

আগরতলা, ১২ জানুয়ারি: কল্যাণপুর থানার ঘিলাতলী এলাকায় সোমবার দুপুরে এক টমটম দুর্ঘটনায় শিশু কন্যাসহ পাঁচজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমা শাসকের অফিস থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে টমটম চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা ঘটে টমটমটি তেলিয়ামুড়া থেকে ঘিলাতলী সড়ক ধরে অদুনিয়া যাওয়ার পথে। হঠাৎ করেই চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে টমটমটি পাল্টি খায়, যার ফলে যাত্রী ও চালক গুরুতর আহত হন। চালকের মাথায় দুটি শিলি লেগেছে।

আহতদের মধ্যে রয়েছেন, রুপিনা দেববর্মা( ২২), চিন্তা রানী দেববর্মা ( ৫৫),
আইকা দেববর্মা( ১ বছর), চালক প্রকাশ দেববর্মা( ২৯) এবং বিশাল দেববর্মা (১৯)।
আহতদের দ্রুত কল্যাণপুর হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে চিকিৎসা চলছে। আহতদের বাড়ি কল্যাণপুর থানার অধিনস্ত এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top