News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক কলহের জেরে নিজ পুত্রের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ পিতা ও বোন
Image

পারিবারিক কলহের জেরে নিজ পুত্রের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ পিতা ও বোন

সাব্রুম, ১২ জানুয়ারি: পারিবারিক কলহের জেরে নিজ পুত্রের হাতে আক্রান্ত হলেন বৃদ্ধ পিতা ও বোন। ঘটনাটি ঘটেছে সাব্রুম মহকুমার বিবেকানন্দ পল্লী এলাকায়। অভিযুক্ত যুবকের নাম লক্ষ্মণ শুক্ল দাস।

জানা গেছে, পারিবারিক বিবাদের জেরে লক্ষ্মণ আচমকাই তার ৭৫ বছর বয়সী পিতা হরলাল শুক্ল দাস এবং বোন রুবি শুক্ল দাসের ওপর চড়াও হয়। উত্তেজিত লক্ষ্মণ তার পিতার মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান।

সাব্রুম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দৃশা দাস মজুমদার সংবাদ মাধ্যমকে জানান, হরলাল বাবুর মাথায় গুরুতর চোট লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top