News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাইট বার অমান্য করে বাঁধে ঢুকল যাত্রীবাহী বাস, রাস্তা আটকে বিপত্তি
Image

হাইট বার অমান্য করে বাঁধে ঢুকল যাত্রীবাহী বাস, রাস্তা আটকে বিপত্তি

আগরতলা, ১২ জানুয়ারি: একাংশ গাড়িচালকের অসচেতনতায় শহরের বাঁধগুলিতে বিপদের আশঙ্কা বাড়ছে। সোমবার হাইট বার অমান্য করে বাঁধে প্রবেশ করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস আটকে পড়ে। ঘটনাটি ঘটে ইন্দ্রনগর ব্রিজ সংলগ্ন বাঁধের উপর। হাইট বার ক্রস করার সময় বাসটি আটকে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দীর্ঘক্ষণ চেষ্টার পর বাসটিকে হাইট বার থেকে মুক্ত করা সম্ভব হয়।

উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন বাঁধে হাইট বার বসানো হচ্ছে, যাতে নদীর পাড় ও বাঁধ অক্ষত রাখা যায়। হাইট বার বসানো হলে ভারী ও বড় যানবাহন বাঁধের উপর দিয়ে চলাচল করতে পারবে না—এটাই প্রশাসনের উদ্দেশ্য। কিন্তু সোমবার সেই নির্দেশ উপেক্ষা করেই যাত্রীবাহী বাসটি বাঁধে প্রবেশের চেষ্টা করে।
এদিকে, ধলেশ্বর চন্দ্রপুর বাঁধে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি হাইট বার ভেঙে দিয়েছে বলে অভিযোগ। প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়েই এ ধরনের ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। নিয়ম না মেনে ভারী যান চলাচলের ফলে বাঁধগুলি ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top