News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট টিচারদের নিয়মিত বেতন প্রদানের রায়ে উচ্চ আদালতকে ধন্যবাদ টিটিডিসির
Image

টেট টিচারদের নিয়মিত বেতন প্রদানের রায়ে উচ্চ আদালতকে ধন্যবাদ টিটিডিসির

আগরতলা, ১০ জানুয়ারি : টেট শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের বিষয়ে উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ত্রিপুরা টেট টিচার ডেভেলপমেন্ট কমিটি (টিটিডিসি)। এ উপলক্ষে শনিবার আগরতলার প্রেসক্লাবে টিটিডিসির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা টেট টিচার ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল পাল, সাধারণ সম্পাদক সুবল রঞ্জন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই দিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বাদল পাল জানান, গত ৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টেট শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের বিষয়ে উচ্চ আদালত যে রায় ঘোষণা করেছে, তা টেট শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক। এই রায়ের জন্য তিনি উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এম. এস. রামাচন্দ্র রাও-এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাশাপাশি, মামলাটি সফলভাবে পরিচালনার জন্য আইনজীবী বিশ্বজিৎ পালিতকেও আন্তরিক ধন্যবাদ জানান টিটিডিসির সভাপতি। তিনি বলেন, এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটবে এবং টেট শিক্ষকরা ন্যায্য অধিকার ফিরে পাবেন বলে সংগঠন আশাবাদী।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও টেট শিক্ষকদের স্বার্থে আইনি ও সংগঠিত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top