News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধুলোর প্রকোপে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনা, আহত যাত্রীবাহী অটোচালক
Image

ধুলোর প্রকোপে ডাম্পারের ধাক্কায় দুর্ঘটনা, আহত যাত্রীবাহী অটোচালক

আগরতলা, ১০ জানুয়ারি : অসমের পাথারকান্দি এলাকার আছিমগঞ্জ–আনিপুর সড়কে দীর্ঘদিন ধরে ভয়াবহ ধুলোর প্রকোপে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকেরা। এই ধুলোর কারণেই শনিবার দুপুরে সড়কের পূর্বগুল এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রচণ্ড ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একটি যাত্রীবাহী অটো ডাম্পার গাড়ির ধাক্কায় সড়কের পাশে ছিটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দুর্ঘটনায় অটোচালক অল্পবিস্তর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই এই সড়কে ধুলোর তাণ্ডব চরম আকার ধারণ করেছে। বিষয়টি নিয়ে শুক্রবার স্থানীয় ভুক্তভোগীরা সড়ক অবরোধ করে প্রতিবাদও জানান। সে সময় পাথারকান্দি পুলিশের পক্ষ থেকে সড়ক নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলে নিয়মিত জল ছিটানোর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এই দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক নির্মাণ সংস্থার খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন। তারা অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সিও, ডি সি, এসপি সহ পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ধুলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top